
বিশেষ বিজ্ঞপ্তিঃ মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর মৌরি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্রাঞ্চ ম্যানেজার মিটিং ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার জনাব এস এম নুরুজ্জামান।
সভার সভাপতিত্ব করেন কোম্পানীর চিফ মার্কেটিং অফিসার (সিএমও) জনাব মোঃ আরিফ হোসেন।
সভায় সারা বাংলাদেশ থেকে বাছাইকৃত ব্রাঞ্চ ম্যানেজার ও এক্সিকিউটিভগণ উপস্থিত ছিলেন।