
জেনিথ ইসলামী লাইফ এর শেকৃবি'র ভিসিকে স্বাস্থ্য বীমা দাবীর চেক প্রদান
খবর বিজ্ঞপ্তিঃ আজ ১৩ নভেম্বর-২০২৪ বুধবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সম্মানিত গ্রাহক ও শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল লতিফ এর নিকট তাঁর কার্যালয়ে গ্রুপ স্বাস্থ্য বীমা দাবীর চেক হস্তান্তর করেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এ্যাকচুয়ারিয়াল বিভাগের প্রধান শাহাদাত হোসেন হাজারী এবং অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান জনাব ও ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুর রহমান
উল্লেখ্য যে, প্রফেসর লতিফ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ০১/১০/২০২৪ তারিখ হতে ০৬/১০/২০২৪ তারিখ পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দ্রুততম সময়ে দাবী পরিশোধ করায় উপাচার্য মহোদয় জেনিথ ইসলামী লাইফ কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা সহ ধন্যবাদ জ্ঞাপন করেন।