টাঙ্গাইলে জেনিথ ইসলামী লাইফের অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ১৯, ২০২৫ বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) টাঙ্গাইলের ভূঞাপুরে অফিস উদ্বোধন এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনর নির্বাহী কমিটির সদস্য এস এম নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন প্রধান আব্দুল হান্নান মিলন। আরো উপস্থিত ছিলেন আশরাফ আলী তালুকদার এবং মো. আব্দুল হাকিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিএম (উন্নয়ন) মো. শামীম হোসাইন। সভায় প্রায় অর্ধশতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: