
খবর বিজ্ঞপ্তিঃ ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সিওরেন্স লিঃ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ গিয়াস উদ্দীন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক ২য় মেয়াদে অনুমোদন লাভ করেছেন।
তিনি ইতিপূর্বে ১ম মেয়াদের জন্য মূখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে অত্র কোম্পানিতে সফলতার সাথে দ্বায়িত্ব পালন করেছেন । উল্লেখ্য প্রতিষ্ঠান লগ্ন থেকেই অত্র প্রিতিষ্ঠানে কর্মরত আছেন ।
তিনি চট্টগ্রাম জেলার অর্ন্তরগত বাঁশখালী উপজেলার ছনুয়া উপজেলার খুদুক আলী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা মরহুম আলহাজ্ব মাওলানা আব্দুল জলিল ও মাতা রোকেয়া বেগম।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব এ্যাকচুয়ারীয়্যাল সাইন্স সম্পন্ন করেন । দীর্ঘ ২৫ বছর যাবৎ তিনি বীমা পেশার সাথে সম্পৃক্ত আছেন।
ব্যাংক বীমা অর্থ নিউজ ও ব্যাংকবীমা অর্থ নিউজ.বিডি এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং শুভকামনা।