ঢাকা ইন্স্যুরেন্স এর ঋণমান ‘এ‌এ প্লাস’

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬

বিশেষ বিজ্ঞপ্তিঃ বীমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘এ‌এ প্লাস’ এবং স্বল্পমেয়াদে ‘‌এসটি-১’।

বীমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেডের সার্ভিল্যান্স এনটিটি রেটিং দীর্ঘমেয়াদে ‘এ‌এ প্লাস’ এবং স্বল্পমেয়াদে ‘‌এসটি-১’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ টাকা ৮ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৮৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ঢাকা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৮৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫ টাকা ৬৫ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ঢাকা ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ২ টাকা ৮৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৫৯ পয়সায়।

২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১২০ কোটি ও পরিশোধিত মূলধন ৪০ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।