
সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের উদ্যোগে নন-লাইফ বীমা কোম্পানীর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাগনের সঙ্গে বীমা সেক্টরের উন্নয়নকর্মপন্থা নির্ধারণ ও সার্বিকবিষয়ে মতবিনিময় সভা বুধবার (২০ মে) ঢাকা ক্লাবস্থ টায়স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইন্স্যুরেন্সএসোসিয়েশন-এরপ্রেসিডেন্ট জনাব সাঈদ আহমেদ, এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জনাব হোসেন আখতার, চেয়ারম্যান সিটিইন্স্যুরেন্সপিএলসি, জনাব আবদুল্লাহ আলমাহমুদ, চেয়ারম্যান, ক্রিষ্টাল ইন্স্যুরেন্সপিএলসি, জনাব নাসিরউদ্দিন আহমেদ (পাভেল), সাবেক প্রেসিডেন্ট, বিআইএ, জনাব মজিবুল ইসলাম, চেয়ারম্যান, পূরুবী জেনারেল ইন্স্যুরেন্স, জনাব তৌহিদ সামাদ, চেয়ারম্যান, বাংলাদেশ জেনাঃইনসিওরেন্স কোং পিএলসি, জনাব এএসএম ওয়াহেদউজ্জামান, চেয়ারম্যান, ইষ্টার্ণ ইন্স্যুরেন্স পিএলসি এবং জনাব মাহবুবুররহমান, চেয়ারম্যান, ইষ্টল্যান্ডইন্স্যুরেন্সপিএলসিপ্রমূখ।
সভায় জনাব রিজওয়ান-উর রহমান, ভাইস-চেয়ারম্যান, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি এবং জনাব এ কে এম মনিরুল হক, চেয়ারম্যান, নিটল ইন্স্যুরেন্স পিএলসি ভার্চুয়ালী যুক্ত থেকে বক্তব্য পেশ করেন।
সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্সএসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব সাঈদ আহমেদ, এমপি দ্রুত বীমা দাবী পরিশোধের বিষয়ে কার্যকরী পদক্ষেপগ্রহন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে অনুসরন পূর্বক করা বীমাশিল্পের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থেকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।