ন্যাশনাল ব্যাংক এর নতুন চেয়ারম্যান মেলিতা মেহজাবিন

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬

বিশেষ বিজ্ঞপ্তি :পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আব্দুল আউয়াল মিন্টুর স্থলাভিষিক্ত হয়ে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হয়েছেন অধ্যাপক মেলিতা মেহজাবিন।

ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৫৩৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মেহজাবিন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ছিলেন।

জানা গেছে, নির্বাচিত সংসদ সদস্যরা কোনো ব্যাংকের চেয়ারম্যান পদে থাকতে পারবেন না; এমন বিধিনিষেধের কারণে আব্দুল আউয়াল মিন্টু চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। এর পরিপ্রেক্ষিতেই নতুন চেয়ারম্যান নির্বাচন করে ব্যাংকের পরিচালনা পর্ষদ।

নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবিন গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।