প্রধানমন্ত্রীকে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার অভিনন্দন প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪ নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশজয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অ্যধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আজ মঙ্গলবার (০৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এই সময় বিএসইসি চেয়ারম্যান অ্যধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার অধ্যাপক ডা. মিজানুর রহমান, কমিশনার আব্দুল হালিম ও অধ্যাপক রুমানা ইসলাম। বিএসইসির নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। SHARES অর্থনীতি বিষয়: