নিজস্ব প্রতিনিধিঃ প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বীমা গ্রাহকের মেয়াদোত্তর বীমা দাবীর ১৬ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা পরিশোধ করা হয়েছে। প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম সম্মানিত বীমা গ্রাহক মোঃ আসাদুজ্জামানের ১৬ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকার চেক তার শ্বশুর মোঃ সামছুল হুদার হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন এএমডি ও হেড অফ আইটি মাজেদুল ইসলাম, মোঃ নাছির উদ্দিন ও কোম্পানি সচিব শামীম আহমেদ ও দাবী বিভাগের এসভিপি ও ইনচার্জ আলমগীর হোসেন খান।