নিজস্ব প্রতিনিধিঃ
বিগত ২৫-০৯-২০২৪ইং তারিখ প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীর অভিভাবকদের ৮১,০০,০০০/= (একাশি লক্ষ) টাকার বীমা দাবীর চেক প্রতিনিধি জুনায়েদুর রহমান নিকট হস্তান্তর করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষে মাননীয় চীফ কনসালটেন্ট রহিম উদ-দৌল্লা চৌধুরী ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিছুর রাহমান মিয়া, ও মুহাম্মদ সলিম উল্লাহ্ কোম্পানীর সিএফও নাছির উদ্দিন ও গ্রুপবীমা বিভাগের মোঃ সাদিকুর রহমান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে জুনায়েদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।