ফরায়েজি হাসপাতালের সাথে এন আর বি ইসলামি লাইফ এর চুক্তি প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪ অর্থ নিউজ : ফরাজি হাসপাতাল, ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এর প্রধান কার্যালয়ের বোর্ড রুমে ২২ অক্টোবর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষরকালে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো: শাহ্ জামাল হওলাদারসহ প্রধান কার্যালয়ে কর্মরত বিভাগীয় প্রধানগণ এবং ফরাজি হাসপাতাল, ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ স্টোরের পক্ষে উপস্থিত ছিলেন ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ স্টোরের সিইও ডা. ওয়াহিদুজ্জামান জামানসহ সিনিয়র কর্মকর্তাগন। ২২ অক্টোবর, ২০২৪ থেকে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সকল কর্মী-কর্মকর্তা, গ্রাহক ও তাদের পরিবারবর্গ ফরাজি হাসপাতাল, ফরাজি ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টারের সকল শাখায় স্পেশাল ডিসকাউন্ট রেটে চিকিৎসা সুবিধা গ্রাহণ করতে পারবেন। SHARES অর্থনীতি বিষয়: