
বিশেষ প্রতিনিধি: ফেনী জেলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উদ্যোগে সোমবার (১৮ মে) বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য জনাব বি এম ইউসুফ আলী।

এসময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীমা গ্রাহকদের মাঝে দাবির চেক হস্তান্তর করা হয় এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, গ্রাহকসেবা উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি মাঠপর্যায়ে সেবার মান আরও উন্নত করার পাশাপাশি বীমা সচেতনতা বৃদ্ধিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, কর্মকর্তা ও প্রতিনিধিদের অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।