
খবর বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ৩৭তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ইং তারিখে ঢাকা ক্লাবের স্যামসন এইচ, চৌধুরী সেন্টারে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রথম ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বীমা কোম্পানী সমূহের চেয়ারম্যানবৃন্দ, ভাইস-চেয়ারম্যানবৃন্দ, পরিচালকবৃন্দ ও মূখ্য নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারণ সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তাদের মধ্য হতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর ড. এস এম নূরুজ্জামান, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর জনাব নূর মোহাম্মদ ভূঁইয়া, বায়রা লাইফ ইন্স্যুরেন্স-এর জনাব মামুন খান, সিটি ইন্স্যুরেন্স-এর জনাব মোঃ শামীম হোসেন এবং রিপাবলিক ইন্স্যুরেন্স-এর ড. এ কে এম সরোয়ার জাহান জামিল বক্তব্য রাখেন।
এছাড়াও সভায় ফারইষ্ট ইসলামী লাইফ-এর চেয়ারম্যান, জনাব মোঃ ফখরুল ইসলাম ও পরিচালক জনাব মোঃ মোশারফ হোসেন, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স-এর ভাইস-চেয়ারম্যান জনাব এম. মাহফুজুর রহমান, মেঘনা লাইফ ও কর্ণফুলি ইন্স্যুরেন্স-এর চেয়ারম্যান জনাব নিজাম উদ্দিন আহমেদ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স-এর চেয়ারম্যান জনাব হাফিজ আহমেদ মজুমদার, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট জনাব নাসির এ চৌধুরী, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স-এর চেয়ারম্যান ও আইসিসি-বাংলাদেশ-এর প্রেসিডেন্ট জনাব মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বার্ষিক সাধারণ সভায় (১) ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন (২) ২০২৩ সালের অডিট রিপোর্ট অনুমোদন (৩) ২০২৪ সালের হিসাব নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব নাসির উদ্দিন আহমেদ (পাভেল) তাঁর বক্তব্যে বলেন, আমরা সকলে সম্মিলিতভাবে চেষ্টা করলে বীমা কোম্পানীসমূহের সমস্যাসমূহ পর্যায়ক্রমে সমাধান করা সম্ভব।