
সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা রাজধানীর পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির।
সভায় কাবাডি খেলাধুলার সার্বিক উন্নয়ন, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় তৈরির উদ্যোগ, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ এবং ফেডারেশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি জনাব বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় ফেডারেশনের অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় কাবাডি খেলাকে আরও জনপ্রিয় ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অংশগ্রহণকারীরা দেশের জাতীয় খেলা কাবাডির অগ্রযাত্রায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।