বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৯ অক্টোবর

প্রকাশিত: ৯:৩৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬

নিজস্ব প্রতিনিধি : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা ১৯ অক্টোবর দুপুর আড়াই টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।