বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর সরোয়ার হোসেন প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : মো. সরোয়ার হোসেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। বর্তমান নির্বাহী পরিচালক পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তাকে তিন বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ১০(৪) অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য মো. সরোয়ার হোসেনকে ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে। প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ সই করেছেন। SHARES অর্থনীতি বিষয়: