বিশেষ প্রতিনিধি :
বীমা মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র নির্বাহী কমিটির নির্বাচন পরিচালনায় ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয় হয়েছে। রাজধানীর কাওরানবাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স (এনএলআই) টাওয়ারে বুধবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত ফোরামের সভায় এ কমিটি গঠন করা হয়।
সদ্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সিইও মো. জালালুল আজিম। দুই নির্বাচন কমিশনার হলেন যথাক্রমে আস্থা লাইফ ইন্স্যুরেন্সের সিইও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহ সগিরুল ইসলাম এবং অগ্রনী ইন্স্যুরেন্স কোম্পানির সিইও মো. আজহারুল ইসলাম।
সভায় প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সিইও এবং ফোরামের এক্সিকিউটিভ মেম্বার মো. জালালুল আজিম সভাপতিত্ব করেন। সভায় আরো উপস্থিত ছিলেন ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমাম শাহীন, ভাইস প্রেসিডেন্ট এন সি রুদ্র, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মো. কাজিম উদ্দিন, অফিস সেক্রেটারি এম এম মনিরুল আলম, পাবলিকেশন সেক্রেটারি মো. গোলাম কিবরিয়া, সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি নুরে আলম সিদ্দিকী, এক্সিকিউটিভ মেম্বার বিগ্রেডিয়ার জেনারেল শফিক শামীম, নিমাই কুমার সাহা, মো. আব্দুল মতিন সরকার প্রমুখ।