বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভা গঠন: কে পেলেন কোন মন্ত্রণালয় প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ফারজানা ফারাবী, নিজস্ব প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেন, পরে পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। ঘোষিত তালিকা অনুযায়ী পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; আমীর খসরু মাহমুদ চৌধুরী: অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়; সালাহউদ্দিন আহমদ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়; ইকবাল হাসান মাহমুদ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; হাফিজ উদ্দিন আহমেদ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; আবু জাফর মো. জাহিদ হোসেন: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়; ড. খলিলুর রহমান: পররাষ্ট্র মন্ত্রণালয়; আব্দুল আউয়াল মিন্টু: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; মিজানুর রহমান মিনু: ভূমি মন্ত্রণালয়; নিতাই রায় চৌধুরী: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; খন্দকার আব্দুল মুক্তাদীর: বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাট মন্ত্রণালয়; আরিফুল হক চৌধুরী: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়; জহির উদ্দিন স্বপন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; মোহাম্মদ আমিন উর রশিদ: কৃষি, মৎস্য-প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়; আফরোজা খানম রিতা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: পানি সম্পদ মন্ত্রণালয়; আসাদুল হাবিব দুলু: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; মো. আসাদুজ্জামান: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; জাকারিয়া তাহের: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; দীপেন দেওয়ান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; এছাড়া শপথ নেওয়া পূর্ণমন্ত্রীদের মধ্যে এখনও মন্ত্রণালয় নির্ধারিত হয়নি— আ ন ম এহছানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন— এম রশিদুজ্জামান মিল্লাত: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন; অনিন্দ্য ইসলাম অমিত: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; মো. শরিফুল আলম: বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাট; শামা ওবায়েদ ইসলাম: পররাষ্ট্র; সুলতান সালাউদ্দিন টুকু: কৃষি, মৎস্য-প্রাণিসম্পদ ও খাদ্য; ব্যারিস্টার কায়সার কামাল: ভূমি; ফরহাদ হোসেন আজাদ: পানি সম্পদ; মো. আমিনুল হক: যুব ও ক্রীড়া; মীর মোহাম্মদ হেলাল উদ্দিন: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক; হাবিবুর রশিদ: সড়ক পরিবহন ও সেতু; মো. রাজিব আহসান: রেলপথ ও নৌ-পরিবহন; মোঃ আব্দুল বারী: জনপ্রশাসন; মীর শাহে আলম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি: অর্থ, পরিকল্পনা ও স্বরাষ্ট্র; ইশরাক হোসেন: মুক্তিযুদ্ধ বিষয়ক; ফারজানা শারমীন: মহিলা-শিশু ও সমাজকল্যাণ; শেখ ফরিদুল ইসলাম: পরিবেশ, ধর্ম ও আইন; নুরুল হক নুর: শ্রম ও প্রবাসী কল্যাণ; ইয়াসের খান চৌধুরী: তথ্য ও সম্প্রচার; এম ইকবাল হোসেইন: দুর্যোগ ব্যবস্থাপনা; এম এ মুহিত: স্বাস্থ্য, ডাক-টেলিযোগাযোগ ও বিজ্ঞান-প্রযুক্তি; আহম্মদ সোহেল মঞ্জুর: গৃহায়ণ ও গণপূর্ত; ববি হাজ্জাজ: শিক্ষা ও প্রাথমিক শিক্ষা; আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম: সংস্কৃতি। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানে নাম ঘোষণা করেন এবং জানান, ঘোষিত তালিকায় তিনজন টেকনোক্র্যাট কোটায় অন্তর্ভুক্ত হয়েছেন। শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি কয়েক শত অতিথি উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ রাজনীতিক ও নতুন মুখের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভা প্রশাসনিক ভারসাম্য বজায় রেখে দ্রুত নীতিনির্ধারণে ভূমিকা রাখতে পারে বলে আশা করা SHARES জাতীয় বিষয়: