
বিশেষ প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ‘বিজনেস আমেরিকা’র বিশেষ প্রকাশনায় বাংলাদেশের সেরা ১০০ সিইও’র তালিকায় স্থান পেয়েছেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ শাহ জামাল হাওলাদার|
সূত্র মতে, নেতৃত্ব, ব্যবস্থাপনা দক্ষতা এবং বীমা খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান ও তালিকায় স্থান দেওয়া হয়েছে| বিজনেস আমেরিকা ম্যাগাজিনের মতো একটি আন্তর্জাতিক ¯^নামধন্য ম্যাগাজিনে সেরা ১০০ জন সিইও -এর তালিকায় দেশের জীবন বীমা খাতের একজন কৃতি ব্যক্তিত্বের স্থান পাওয়া দেশের বীমা সেক্টরের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক|
মোঃ শাহ জামাল হাওলাদার দীর্ঘদিন যাবৎ বীমা সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন| এনআরবি ইসলামিক লাইফ ইনৃস্যুরেন্সের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি প্রতিষ্ঠানটির সিইও হিসেবে দায়িত্ত্ব পালন করে আসছেন এবং তার নেতৃত্বে অত্যন্ত ¯^ল্প সময়ে এনআরবি ইসলামিক লাইফ দেশের অন্যতম জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছে| বিজনেস আমেরিকা কর্তৃক তার এই অসাধারণ অর্জন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র প্রতি গ্রাহকদের আস্থা, বিশ্বাস ও গ্রহণযোগ্যতাকে আরো সুদৃঢ় করবে|