
মোঃ সুমন সোনালী লাইফ ইন্স্যুরেন্স -এর একজন সম্মানিত গ্রাহক। তিনি ১০ বছর মেয়াদী একটি বীমা গ্রহন করেছিলেন সোনালী লাইফে।
গত ১০ মে, ২০২৪ ইং তারিখে অনাকাঙ্খিতভাবে তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত পলিসিটির ১৬টি কিস্তি হিসেবে ১৬,০০০/- জমা হয়েছিল। দাবী পরিশোধ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের পর মৃত মোঃ সুমন -এর মনোনীতক -কে এক লক্ষ আট হাজার তিনশত দশ (১,০৮,৩১০/-) টাকার মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।