বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং কর্পোরেট সেলস প্রধান হিসেবে যোগ দিয়েছেন রাজন চন্দ্র সাহা

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বিশেষ বিজ্ঞপ্তিঃ বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং কর্পোরেট সেলস প্রধান হিসেবে যোগদান করেছেন রাজন চন্দ্র সাহা।

রাজন চন্দ্র সাহা গ্রুপ ইন্স্যুরেন্সে ১৯ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে, খুচরা ও কর্পোরেট মার্কেটিং এবং সেলস, গ্রুপ লাইফ অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স সার্ভিসেস ম্যানেজমেন্ট, হাসপাতাল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, পাশাপাশি সেলস ম্যানেজমেন্ট এবং সুপারভিশনে ব্যাপক দক্ষতা রয়েছে।

এর আগে, তিনি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে এসভিপি এবং কর্পোরেট বিজনেস প্রধান হিসেবে ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে সেলস ম্যানেজার পদেদায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্স্যুরেন্স এবং রিস্ক ম্যানেজমেন্টে স্নাতকোত্তর এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ থেকে মার্কেটিংয়ে ইএমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে এমকম ডিগ্রি অর্জন করেন।