
নিজস্ব প্রতিনিধিঃ বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ময়মনসিংহ ডিভিশন কার্যালয়ের আওতাধীন ঘাটাইল জোনাল অফিসে আজ রবিবার ১৪ ডিসেম্বর ২০২৫ এর ব্যবসা পরিকল্পনা ও বর্ষ সমাপনী ক্লোজিং সভা অনুষ্ঠিত হয়।

ঘাটাইল জোনাল অফিসের ইনচার্জ শিবলু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এন্ড সিইও মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুম হাসান জামাল।
