নিজস্ব প্রতিনিধিঃ ০৬ জুন ২০২৪ রোজ বৃহস্পতিবার বেস্ট লাইফ ইন্সুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।সহকারি ব্যবস্থাপনা পরিচালক শেখ মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন প্রকল্প প্রধান জনাব হাবিবুর রহমান আরিফ, সহকারি ব্যবস্থাপনা পরিচালক মাসুম জামাল সহ সারা বাংলাদেশ থেকে আগত ইনচার্জ গন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বেস্ট লাইফ ইন্সুরেন্স কে একটি স্মার্ট ইনস্যুরেন্স কোম্পানিতে রূপান্তরিত করা হবে। আগামি মাসে কক্সবাজার সম্মেলনকে সফল করার জন্য সকল কে উদ্যোগী হতে হবে।