
নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে চল্লিশ হাজার টাকা জমা দিয়ে মৃত্যুবরন করায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স থেকে মৃত্যু দাবির চার লাখ টাকা পেলেন নমিনি।
২১ নভেম্বর ২০২৪ তারিখে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর কালিয়াকৈর জোনাল অফিসের সম্মানিত গ্রাহক মরহুম শামীম হোসেনের নমিনি, স্ত্রী কল্পনা আক্তার ও ছোট দুই ছেলের হাতে মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়। ব্রাঞ্চ ম্যানেজার শহিদুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপঃ ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্সি ডিরেক্টর মোঃ হাসান এবং সহকারী এজেন্সি ডিরেক্টর খন্দকার ইব্রাহিম খলিল।
উল্লেখ্য মাত্র ৪০ হাজার টাকার একটি প্রিমিয়াম দিয়ে গ্রাহক মৃত্যু বরণ করেন।