
নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ( ১৯ জুন ) বেস্ট লাইফ ইন্স্যুরেন্স এর প্রধান কার্যালয়ে কোম্পানির অবলিখন ও হিসাব বিভাগের সকল কর্মকর্তাদের অংশগ্রহণে একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির মাননীয় মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মুহাম্মদ নুরুল ইসলাম। তিনি বলেন,"সঠিক অবলিখন নীতিমালা অনুসরণ এবং ঝুঁকি মূল্যায়নের সঠিক দক্ষতা অর্জন করলে আমরা কোম্পানির সার্বিক মান উন্নয়ন ও গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে পারবো।"
তিনি আরও সকল কর্মকর্তাকে আধুনিক প্রযুক্তি ও নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানোর আহ্বান জানান।
উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন, হেড অফ তাকাফুল হাবিবুর রহমান আরিফ
কর্মশালার প্রথম সেশনে কর্মকর্তাদের উদ্দেশ্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কোম্পানি সচিব মো. অলিউল ইসলাম শিকদার , প্রধান আর্থিক কর্মকর্তা (CFO) অহিদুল হক , প্রধান, উন্নয়ন ও প্রশাসন বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ।
মূল প্রশিক্ষণ পরিচালনা করেন মো. জহিরুল ইসলাম, হেড অফ আন্ডাররাইটিং এন্ড রি-ইন্স্যুরেন্স।
এছাড়া কর্মকর্তাদের উদ্যেশ্যে " Service Manner & Etiquette" এর উপর প্রশিক্ষণ প্রদান করেন মো. জামিল উদ্দিন মিন্টু, হেড অফ ট্রেনিং।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের সিনিয়র কর্মকর্তা আ ন ম আসাদুল্লাহ জনাব সুব্রত দাস, মানসুরা বেগম সহ নির্বাচিত অবলিখন ও হিসাব বিভাগের কর্মকর্তাবৃন্দ।