বেস্ট লাইফ এর সেলিব্রেশন প্রোগ্রাম -২০২৫ গাজীপুরের সফিপুরে অনুষ্ঠিত প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুন ২১, ২০২৫ নিজস্ব প্রতিনিধিঃ বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর গাজীপুরের সফিপুর জোনাল অফিস প্রাঙ্গণে এক মনোজ্ঞ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো সেলিব্রেশন প্রোগ্রাম-২০২৫। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স-এর মাননীয় সিইও জনাব মুহাম্মদ নুরুল ইসলাম স্যার। তিনি বলেন, “যে স্বপ্ন দেখে, সেই-ই সফলতা পায়। বীমা পেশা শুধু জীবিকার উপায় নয়, বরং এটি মানুষকে আর্থিক সুরক্ষা ও সম্মানের জীবন দিতে পারে।” তিনি তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে আরও বলেন, “বেস্ট লাইফ ইনসুরেন্স হচ্ছে একটি সম্ভাবনার নাম। যাঁরা নিষ্ঠা, সততা ও কঠোর পরিশ্রমে বিশ্বাসী, তাঁদের জন্য এই প্রতিষ্ঠান একটি আদর্শ প্ল্যাটফর্ম।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সুমনা পারভীন। তিনি বলেন, “নারী বা পুরুষ নয়—যোগ্যতা ও সাহসই সফলতার আসল পরিচয়। আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দিবে, আর বীমা খাতেই তারা নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে।” তিনি সবাইকে পেশাদারিত্ব, আন্তরিকতা ও গ্রাহকের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের মহাপরিচালক ডা. বখতিয়ার, কালিয়াকৈর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি সরকার আব্দুল আলিম উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোম্পানির সম্মানিত এজেন্সি ডিরেক্টর আমিনুল ইসলাম হাসান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী এজেন্সি ডিরেক্টর মোঃ ইব্রাহীম খলিল, হাসান মিজি, ব্রাঞ্চ ম্যানেজার এরশাদ আলী, মমিনুল ইসলাম মুন্না, আব্দুল করিম মির্জা, শহিদুল ইসলাম, শহিদুর রহমানসহ কোম্পানির অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ সফল কর্মীদের ক্রেস্ট ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁদের অর্জনের জন্য অভিনন্দন জানান। SHARES ব্যাংক বিমা অর্থ বিষয়: