বেস্ট লাইফ ও নেক্সট জেন ইনোভেশন এর সাথে মোবাইল এ্যাপস ডেভলপমেন্ট চুক্তি সম্পন্ন
নিজস্ব প্রতিনিধিঃ সময়ের সেরা মোবাইল অ্যাপস ডেভেলপ করতে যাচ্ছে বেস্ট লাইফ ইন্সুরেন্স। সেই উপলক্ষে নেক্সট জেন ইনোভেশন লিমিটেডের সঙ্গে বেস্ট লাইফ সাথে অদ্য ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার এগ্রিমেন্ট সাইনিং সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ নুরুল ইসলাম এবং নেক্সট জেন ইনোভেশন লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুমন খান চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।