নিজস্ব প্রতিনিধি : পপুলার লাইফ ইন্স্যুরেন্স সোমবার (১১ মে) ভোলা জেলায় বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা করেছে। অনুষ্ঠানে গ্রাহকদের মাঝে বীমা দাবির চেক হস্তান্তরের পাশাপাশি কোম্পানির সার্বিক কার্যক্রম ও ব্যবসা সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনসুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনসুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনসুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
সভায় বীমা খাতে গ্রাহক আস্থা বৃদ্ধি, দ্রুত দাবি নিষ্পত্তি এবং মাঠপর্যায়ে ব্যবসা উন্নয়নে সকল কর্মকর্তা ও কর্মীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এছাড়াও বীমা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বীমা খাতের উন্নয়ন ও গ্রাহকসেবার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।