মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আইডিআরএ’এ আলোচনা সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৬ বিশেষ বিজ্ঞপ্তি : ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আইডিআরএ-এর চেয়ারম্যান ড. এম আসলাম আলম। অনুষ্ঠানে আইডিআরএ-এর সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। আলোচনায় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা ও এর চর্চা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এর আগে ২১ ফেব্রুয়ারি সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। SHARES অর্থনীতি বিষয়: