মাইডাসের খেলাপি ঋণ ৫৫ শতাংশ প্রকাশিত: ৮:২৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬ নিজস্ব প্রতিনিধি : ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে মাইডাস ফাইন্যান্সিংয়ের আর্থিক অবস্থার বিভিন্ন দুর্বলতার বিষয় তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে কোম্পানির মোট লিজ, ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ৭৮৮ কোটি ৮২ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৪৩২ কোটি ৪৭ লাখ টাকা, যা মোট ঋণ ও অগ্রিমের প্রায় ৫৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ৪১টি পৃথক লিজ, ঋণ ও অগ্রিমের বিপরীতে কোম্পানিটির প্রভিশন ঘাটতি রয়েছে ২৫ কোটি ৯৮ লাখ টাকা। এ ছাড়া অন্যান্য প্রভিশন ঘাটতি রয়েছে আরও ৬ কোটি টাকা। আর্থিক সংকটের চিত্র আরও স্পষ্ট হয়েছে কোম্পানিটির আয়-ব্যয়ের হিসাবেও। ২০২৫ সালে মাইডাস ফাইন্যান্সিংয়ের নিট সুদ আয় ছিল ৪৬ কোটি ৮৭ লাখ এবং মোট পরিচালন আয় ৪৬ কোটি ৩৬ লাখ টাকা। বিপরীতে বছরটিতে কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৩৩৫ কোটি ২৯ লাখ টাকা। একই সময়ে কোম্পানির মূলধন পর্যাপ্ততার হার বা সিআরএআর ঘাটতি দাঁড়িয়েছে ৩৫০ কোটি ৭ লাখ টাকা। শেয়ারহোল্ডারদের ইক্যুইটিও ঋণাত্মক হয়ে ২৬৬ কোটি ১ লাখ টাকায় দাঁড়িয়েছে। নিরীক্ষক প্রতিবেদনে বলা হয়েছে, আমানতকারীদের চাহিদা মেটাতে কোম্পানিটি তারল্য সংকটে পড়েছে। টানা তিন বছর কোনো লভ্যাংশ না দেওয়ায় কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে। ফলে কোম্পানির আর্থিক দুরবস্থা বিনিয়োগকারীদের জন্যও বড় ঝুঁকি সৃষ্টি করেছে। News PhotoCard SHARES অর্থনীতি বিষয়: