মানবিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত—বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের দ্রুত সহায়তা পরিবারকে দিলো নতুন ভরসা

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রতিষ্ঠালগ্ন থেকেই কর্মী, কর্মকর্তা ও সহকর্মীদের আর্থিক নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি গভীর শোক প্রকাশ করেছে নেত্রকোনা জোন ও সার্ভিস সেন্টারের ড্রাইভার মোঃ ইকবাল হোসেনের আকস্মিক মৃত্যুর ঘটনায়। তিনি গত ২৭ নভেম্বর ২০২৫ তারিখে দুই সন্তান ও স্ত্রীকে রেখে মৃত্যুবরণ করেন।

দুঃসময়ে কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স উদাহরণ সৃষ্টি করেছে দ্রুততম আর্থিক সহযোগিতার মাধ্যমে। মৃত্যুর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রুপ বীমা সুবিধার তিন লক্ষ টাকার চেক তাঁর স্ত্রী মিসেস তাসমিলা খাতুনের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়, পরিবারের আর্থিক অনিশ্চয়তা দূর করতে প্রয়োজনীয় সব প্রক্রিয়া স্বল্পতম সময়ে সম্পন্ন করা হয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজেন্সি ডিরেক্টর জনাব হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান জনাব মোঃ মাসুম হাসান জামাল। তিনি আনুষ্ঠানিকভাবে চেকটি স্বজনের হাতে তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী এজেন্সি সালেহা রায়হান, সহকারী এজেন্সি ডিরেক্টর সুমি আক্তার, ব্রাঞ্চ ম্যানেজার জনাবা মমতাজ বেগম, জনাব নূরজাহান আক্তারসহ ইউনিট ম্যানেজার ও কোম্পানির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ ছাড়াও, পাঁচ দিনের মধ্যেই অফিসিয়াল কার্যক্রম সম্পন্ন করে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স নিশ্চিত করেছে যে পরিবারটি আর্থিক সহায়তা থেকে বঞ্চিত না হয়। প্রতিষ্ঠানটির বক্তব্য—প্রিয়জনের অনুপস্থিতি কোনো কিছু দ্বারা পূরণ করা সম্ভব নয়, তবে কঠিন সময়ে প্রয়োজনীয় আর্থিক সহায়তা পরিবারকে স্বস্তি ও আশার ভরসা দিতে পারে।

উল্লেখ্য, বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সকল কর্মী, কর্মকর্তা ও কর্মচারী গ্রুপ ও স্বাস্থ্য বীমার আওতাভুক্ত। কর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এ নীতিমালা প্রতিষ্ঠানটির মানবিক ও দায়িত্বশীল অবস্থানের প্রতিফলন।

বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মূল প্রতিশ্রুতি—
“একসাথে চলি, নিরাপত্তার নিশ্চয়তায়।”