মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে স্বদেশ ইসলামী লাইফ প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৪ নিজস্ব প্রতিনিধি : স্বদেশ ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বগুড়া জেলার সোনাতলা উপজেলাধীন সদরে মাদ্রাসা রোডে ১৩/ ১১ /২০২৪ রোজ বুধবার সোনাতলা অফিসের কার্যক্রম শুরু হয়, এই উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা এবং কোম্পানির উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ ইসলামী লাইফ ইন্সুরেন্সের সিনিয়র উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ মনিরুল ইসলাম। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে সভাপতি হিসাবে সাবেক সেনা কর্মকর্তা, মা ক্লিনিকের সত্বাধিকারী এবং উক্ত অফিসের ইনচার্জ জনাব মোঃ নুরুন্নবী স্বাগত বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানটি সোনাতলা অফিসের ব্রাঞ্চ ম্যানেজার নুসরাত জাহান মিম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বগুড়া সাংগঠনিক অফিসের ইনচার্জ, অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক সেনা কর্মকর্তা কোম্পানির জেনারেল ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম, আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মোকাররম ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান, সমাজসেবক, মানবিক বন্ধু, জনাব জাহিদুল ইসলাম। জনাব জাহিদ বলেন আমি সোনাতলার সন্তান ছোটবেলা থেকে আপনাদের এলাকায় বড় হয়েছি, এই প্রতিষ্ঠানে আমার বন্ধুবর শেখ মনিরুল ইসলাম প্রধান কার্যালয় কর্মরত আছেন, এই প্রতিষ্ঠান অনেক ভালো। আপনারা সকলেই এই প্রতিষ্ঠানের মাধ্যমে সঞয় করবেন, যেকোনো সমস্যা দেখলে সরাসরি আমাকে ফোন দিবেন, এই অফিসের মাধ্যমে অত্র এলাকার বেকার সমস্যা দূর হবে, এই অফিসের দায়িত্ব আপনাদের। আমি আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করব, ইনশাআল্লাহ। উক্ত অনুষ্ঠানে বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট জনাব সুমন সরদার বলেন,,, বীমা এমন একটা জিনিস আপনার ঘরে যদি দুটো সন্তান থাকে,, আর যদি একটা বীমা করেন,,, বিমা হচ্ছে আপনার তৃতীয় সন্তান। আপনার নিজের সন্তান আপনাকে ফেলে গেলেও বিমা নামক সন্তানটি আপনাকে কখনো ফেলবে না,অনুষ্ঠানের প্রধান অতিথি শেখ মনিরুল ইসলাম বলেন, সোনাতলার মানুষের ভাগ্য উন্নয়নে আমরা স্বদেশ ইসলামী লাইফের মাধ্যমে ঘরে ঘরে বিমার সুবিধা পৌঁছে দিব, এখানে যারা চাকরি করবেন, তাদের ব্যাপক সুযোগ-সুবিধা আছে, স্বদেশ একটি ডিজিটাল কোম্পানি, এই কোম্পানির পরিচালনা পর্ষদ এবং ম্যানেজমেন্ট অত্যন্ত দক্ষ। আপনাদের টাকার পূর্ণ নিশ্চয়তা স্বদেশ ইসলামী পরিবার এবং বাংলাদেশ সরকার গ্রহণ করবেন, এখানে অফিস স্থাপন করা হলো এই অফিসের দায়িত্ব আপনাদের সকলের, আপনারা যেভাবে সংঘটিত হয়েছেন, আপনাদের কাজের মাধ্যমে সোনাতলা অফিস হবে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শাখা অফিস, আপনাদের যেকোন সুযোগ সুবিধা প্রধান কার্যালয়ের পক্ষ থেকে প্রদান করা হবে, অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব জাহিদ বিশ লক্ষ টাকা বীমা অংকের একটি প্রস্তাব পত্র স্বাক্ষর করেন, সর্বশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়। SHARES ব্যাংক বিমা অর্থ বিষয়: