নিজস্ব প্রতিবেদক : মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। তিনি সোমবার দুপুরে (২৭ এপ্রিল ২০২৬) ইন্তেকাল করেছেন।
তার মৃত্যুতে প্রতিষ্ঠানটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বীমা খাতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহাম্মদ এক শোকবার্তায় জানান, “আমরা অত্যন্ত দুঃখের সাথে তার মৃত্যু সংবাদ জানাচ্ছি। তার চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়, যেন তিনি মরহুমের পরিবার ও আত্মীয়-স্বজনকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।
মোঃ নজরুল ইসলাম কর্মজীবনে একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে সহকর্মীরা একজন অভিজ্ঞ ও মানবিক ব্যক্তিত্বকে হারালেন।