মার্কেন্টাইল ইসলামী লাইফের আনন্দ ভ্রমন উপলক্ষ্যে ব্যবসা উন্নয়ন ও পরিকল্পনা সভা-২০২৫ অনুষ্ঠিত প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫ নিজেস্ব প্রতিনিধিঃ বুধবার ( ০৩ ডিসেম্বর ) মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর চাঁদপুর ডিভিশন কর্তৃক আয়োজিত নেপাল, কুয়াকাটা আনন্দ ভ্রমন উপলক্ষ্যে ব্যবসা উন্নয়ন ও পরিকল্পনা সভা চাঁদপুর প্রেস ক্লাব ভবন, চাঁদপুরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মুহাম্মদ সলিম উল্লাহ্। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন) ও ইনচার্জ কুমিল্লা রিজিওন মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভিপি ও ইনচার্জ চাঁদপুর সার্ভিস সেন্টারমাহমুদ উল্লাহ্ পাটোয়ারী, ইভিপি ও ইনচার্জ হাজিগঞ্জ সার্ভিস সেন্টার হাবিবুর রহমান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এসইভিপি ও ইনচার্জ চাঁদপুর ডিভিশন জনাব মোঃ জাকির হোসেন গাজী। SHARES অর্থ নিউজ বিষয়: মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড