
বিশেষ বিজ্ঞপ্তিঃ মঙ্গলবার ( ০৩ ফেব্রুয়ারি ) মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর যশোর ঝিনাইদহ জোনের এফএ থেকে ইভিপিদের নিয়ে দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা এইড ফাউন্ডেশন, ঝিনাইদহে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ডিএমডি (উন্নয়ন) শেখ আব্দুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএমডি ও ইনচার্জ, প্রশিক্ষণ বিভাগ মোঃ মজিবুল মাওলনা লিটন, ইভিপি ও ইনচার্জ, অবলিখন বিভাগ আজিজুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসইভিপি ও ঝিনাইদহ জোন ইনচার্জ মোঃ মহিউল ইসলাম।