
নিজস্ব প্রতিনিধিঃ
মার্কেন্টাইল ইসলামী লাইফের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার ( ১৯ জুন ) ব্যবসা পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ আবদুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন কোম্পানির ডিএমডি এন্ড সিএফও মোহাম্মদ আকতারুজ্জামান ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ সভায় আলোচনা করেন।

সভায় কোম্পানির এএমডি মোঃ মুজিবুল মাওলা লিটন, মোহাম্মদ মীর হোসেন, জনাব মুজিবুর রহমান, আব্দুল আওয়াল, মোঃ আব্দুল মান্নান ও মোঃ আব্দুর রশিদ গুরুত্বপূর্ণ আলোচনা করেন। প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ সভায় আলোচনা ও মতামত পেশ করেন।

সভাপতির বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা সকলকে বিভিন্ন দিক নির্দেশনা ও পরিকল্পনা পেশ করেন এবং সন্তোষজনক ব্যবসা অর্জনের মাধ্যমে কোম্পানির ব্যবসায়িক অগ্রগতি অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইভিপি ও উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ কাজী মোহাম্মদ মনির হোসেন