প্রেস বিজ্ঞপ্তি, কুয়ালালামপুর, মালয়েশিয়াঃ বাংলাদেশের সম্ভাবনাময় হালাল ট্যুরিজমভিত্তিক প্রতিষ্ঠান Istanbul Hotel & Resort Limited মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মানের “Muslim-Friendly Tourism & Hospitality Awareness Training Programme”-এ অংশগ্রহণ করেছে। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রশিক্ষণ ও ট্যুরিজম কনফারেন্সে অংশগ্রহণকে প্রতিষ্ঠানটির জন্য একটি বড় অর্জন ও ভবিষ্যৎ সাফল্যের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
মালয়েশিয়ার Islamic Tourism Centre (ITC)-এর আয়োজনে ১৪ মে ২০২৬ তারিখে Ministry of Tourism, Arts and Culture (MOTAC) ভবনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ আন্তর্জাতিক আয়োজনে মুসলিম-ফ্রেন্ডলি পর্যটন, হালাল হসপিটালিটি, আন্তর্জাতিক পর্যটন ব্যবস্থাপনা, শরিয়াহ-সম্মত সেবার মানোন্নয়ন এবং আধুনিক পর্যটন শিল্পের বিভিন্ন কৌশল নিয়ে বিশদ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে ।
প্রশিক্ষণ কর্মসূচিতে Istanbul Hotel & Resort Limited এর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাসুদ সাঈদী এমপি, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডি. এম. এমদাদুল হক সহ আরও কয়েকজন পরিচালক উপস্থিত থাকবেন । প্রতিনিধিদল ইতোমধ্যেই মালয়েশিয়ায় বিভিন্ন টেকনিক্যাল ট্যুর ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করে আন্তর্জাতিক পর্যটন ব্যবস্থাপনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করছেন।
সংশ্লিষ্টরা জানান, বিশ্বের অন্যতম সফল হালাল ট্যুরিজম মডেল হিসেবে পরিচিত মালয়েশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বিশেষ করে কুয়াকাটাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের মুসলিম-ফ্রেন্ডলি পর্যটন অবকাঠামো গড়ে তোলার যে পরিকল্পনা Istanbul Hotel & Resort Limited গ্রহণ করেছে, এই সফর সেই উদ্যোগকে আরও শক্তিশালী করবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আধুনিক ও শরিয়াহ-সম্মত পর্যটন ব্যবস্থার মাধ্যমে দেশীয় ও বিদেশি পর্যটকদের জন্য একটি নিরাপদ, মানসম্মত ও আন্তর্জাতিক পর্যায়ের পরিবেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। মালয়েশিয়ার এই আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের ফলে বৈশ্বিক পর্যটন খাতের নতুন প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা এবং মুসলিম-ফ্রেন্ডলি সেবার আধুনিক ধারণা সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পর্যায়ে এমন প্রশিক্ষণ ও কনফারেন্সে অংশগ্রহণ শুধু একটি প্রতিষ্ঠানের মর্যাদাই বৃদ্ধি করে না, বরং দেশের পর্যটন শিল্পের ভাবমূর্তিও উজ্জ্বল করে। Istanbul Hotel & Resort Limited এর এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশকে আন্তর্জাতিক হালাল ট্যুরিজমের একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
“আপনার বিশ্বাস, আমাদের প্রতিশ্রুতি”