মিরপুরে রূপালী লাইফের প্রশিক্ষণ কর্মশালা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ ৫ সেপ্টেম্বর, ২০২৪ বৃহস্পতিবার রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড পল্লবী সার্ভিস সেলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকতার হোসেন তালুকদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিদ সাইফুল্লাহ বকসী। সভায় সভাপতিত্ব করেন মোঃ উজ্জ্বল হোসাইন।

এছাড়াও উক্ত প্রশিক্ষণ ও উন্নয়ন সভায় পল্লবী সার্ভিস সেলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।