
নিজস্ব প্রতিনিধিঃ
নিজস্ব প্রতিনিধিঃ
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার ( ১৮ জুন ) গুলশান শুটিং ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়।
কোম্পানির চেয়ারম্যান মুশফিক রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মনোয়ার-উজ-জামান এবং পরিচালক সরদার সানিয়াত হোসেন। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান অসীম চৌধুরী এবং স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান (এনআরসি) মো. ওমর-বিন-হারুন খান।
সভা পরিচালনা ও শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান নির্বাহী কর্মকর্তা এম. এ. জাহের চৌধুরি। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ক্লেম অ্যান্ড রি-ইন্স্যুরেন্স কবির আহমেদ, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বিপিবিসি মো. গোলাম আল মামুন, ভিপি অবলিখন মো. আবু নাসের মিয়াজি এবং হেড অব ইন্টারনাল অডিট শংকর কুমার কুরী। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব সাইফুল কবির এসিএস।
সভার মূল আলোচ্যসূচির মধ্যে ছিল সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী গ্রহণ, একইসাথে নিরীক্ষকের প্রতিবেদন ও পরিচালকদের প্রতিবেদন বিবেচনা ও গ্রহণ করা।
এসময় পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী সমাপ্ত বছরের ১০ শতাংশ নগদ লভ্যাংশ সাধারণ শেয়ারহোল্ডার কর্তৃক অনুমোদিত হয়। ২০২৫ সালের জন্য সংবিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ/পুনঃনিয়োগ করা হয়েছে এবং তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে