
বিশেষ প্রতিনিধিঃ মেঘনা ব্যাংক পিএলসি এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মধ্যে গ্যাস বিল সংগ্রহের জন্য এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সম্প্রতি মেঘনা ব্যাংক পিএলসি এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির মধ্যে গ্যাস বিল সংগ্রহের জন্য এক চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় গ্রাহকেরা মেঘনা ব্যাংকের সব শাখায় খুব সহজেই গ্যাস বিল পরিশোধ করতে পারবেন।
মেঘনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির কোম্পানি সচিব মো. লুৎফুল হায়দার মাসুম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোমতাজুল করিম এন আহমেদ, রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান সামিউল কবির, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ, মহাব্যবস্থাপক (হিসাব বিভাগ) মো. মহিউদ্দীন মোল্লা এবং মহাব্যবস্থাপক (আইসিটি বিভাগ) প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।