মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৫ নিজস্ব প্রতিনিধি : মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র গৌরবময় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০ বছরে পদার্পন উপলক্ষে প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কোম্পানির পরিচালনা পর্ষদ, শীর্ষ নির্বাহী ও অন্যান্য কর্মকর্তাগন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় কোম্পানির মাননীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০ বছরে পদার্পন উদযাপনের এই মাহেন্দ্রক্ষণে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এ দীর্ঘ পথচলায় যারা আমাদের পাশে ছিলেন—গ্রাহক, বিনিয়োগকারী, কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ী—সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও সততার মাধ্যমে এই প্রতিষ্ঠান আরও সুদৃঢ়ভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি গত তিন দশক ধরে সততা, পেশাদারিত্ব ও গ্রাহকসেবার মান বজায় রেখে মানুষের আস্থা অর্জন করে এসেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা করি। আপনাদের সকলের দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে আরও সাফল্য ও কল্যাণের পথে পরিচালিত করেন। কোম্পানির মাননীয় ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বলেন, মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি ২৯ বছর অতিক্রম করে ৩০ বছরে পদার্পণ করেছে—এটা আমাদের সকলের জন্য একটি গর্বের বিষয়। আমরা শুরু করেছিলাম সীমিত পরিসরে, আজ আমাদের বিস্তৃতি দেশের আনাচে-কানাচে। আমাদের এই সাফল্য একক কারো নয়, এটি পুরো মেঘনা পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমি আশা করি,আগামী দিনগুলোতেও আমরা গ্রাহকদের বিশ্বাস অর্জন করে আরও উন্নত, গতিশীল ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোন। মাননীয় পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, আমরা শুধু একটি বীমা প্রতিষ্ঠান নই—বরং আমরা মানুষের নিরাপত্তা ও ভবিষ্যতের সুরক্ষার প্রতীক। আমাদের কাজ ও পরিকল্পনায় সবসময় এ দৃষ্টিভঙ্গি প্রাধান্য পেতে হবে। এ লক্ষ্যেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ন্যায়নিষ্ঠা ও সেবার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরও উচ্চতায় পৌঁছে দিতে পারি। মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এন. সি. রুদ্র ও পরিচালক মোঃ মঈন উদ্দিন। সভায় আরও বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও মোহাম্মদ তারেক এফসিএ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক কেএম রকিবুল হাসান, চিফ কো-অর্ডিনেটর আহসান ইবনে কবিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় মেঘনা লাইফে দীর্ঘ চাকরিকালীন সময় নিয়ে স্মৃতি রোমন্থনমূলক আলোচনা করেন কোম্পানির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ নিজাম উদ্দিন আনিস ও মিঞা মোঃ মশিউর রহমান, ভাইস প্রেসিডেন্ট মোঃ পানাউল্লাহ, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ আবু সাহেদ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম ও কোম্পানির মোরাকিব মুফতি মুহাম্মদ আমিমুল এহসান। দোয়া মাহফিলে কোম্পানির উত্তরোত্তর সাফল্য এবং সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করা হয়। SHARES অর্থনীতি বিষয়: