মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড -এর মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড -এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মহাখালীস্থ ব্র্যাক হেড অফিসে এই চুক্তি সম্পন্ন হয়।

এই সহযোগিতা চুক্তির ফলে মেঘনা লাইফ ইনস্যুরেন্সের পলিসিহোল্ডারদের জন্য মানসম্মত, সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এই অংশীদারিত্বের মাধ্যমে এখন থেকে পলিসিহোল্ডারগন ঢাকার বিভিন্ন ব্র্যাক হেলথকেয়ার সেন্টার থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন—যা স্বাস্থ্যসেবাকে নির্ভরযোগ্য, আধুনিক ও আরও সহজ করবে।

চুক্তিতে স্বাক্ষর করেছেন:
নাসির উদ্দিন আহমেদ (পাভেল) – ভাইস চেয়ারম্যান, মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি
মো. জয়নাল আবেদিন ভূঁইয়া – কনসালট্যান্ট ও হেড অব বিজনেস, মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি এবং
তৌফিক হাসান, এসবিপি – হেড অব হেলথকেয়ার এন্টারপ্রাইজ, ব্র্যাক হেলথকেয়ার।

উপস্থিত ছিলেন ভুইয়া মোঃ জাহিদুল ইসলাম, ম্যানেজার, ব্যাংকাস্যুরেন্স ডিপার্টমেন্ট, মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি এবং ব্র্যাক হেলথকেয়ারের অহসানুর রহমান আশিক, এজিএম (অপারেশনস) সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আমরা বিশ্বাস করি, এই অংশীদারিত্ব মেঘনা লাইফ ইনস্যুরেন্সের সকল পলিসিহোল্ডারদের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তাঁদের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।