মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও গ্রামীণ হেলথটেক এর মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্পাদিত প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬ সংবাদ বিজ্ঞপ্তিঃ মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং গ্রামীণ হেলথটেক লিমিটেড -এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ এবং গ্রামীন হেলঘটেক এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই কৌশলগত অংশীদারিত্বের আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং অন-ডিমান্ড টেলিমেডিসিন ও ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদান করবে। এর ফলে মেঘনা লাইফের পলিসিহোল্ডার ও কর্মীরা যেকোনো সময়, যেকোনো স্থান থেকে মানসম্মত চিকিৎসা পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন। মেঘনা লাইফের পলিসিহোল্ডারদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই উদ্যোগ দেশের স্বাস্থ্যসেবা খাতে প্রযুক্তিনির্ভর সমাধান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মেঘনা লাইফের পলিসিহোল্ডারদের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করবে। SHARES অর্থনীতি বিষয়: