মেঘনা লাইফ এর “বার্ষিক ব্যবসা পরিকল্পনা কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬ বিশেষ বিজ্ঞপ্তিঃ মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র একক বীমা ডিশনের ১ম পর্বের “বার্ষিক ব্যবসা পরিকল্পনা কর্মশালা ২০২৬” বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি ) কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন কনসালটেন্ট ও হেড অব মার্কেটিং জয়নাল আবেদিন ভুঁঞা, ডিএমডি একেএম রকিবুল হাসান, ইভিপি ও হেড অব পিএইচএস মোঃ নিজাম উদ্দিন, এসভিপি সাজেদুল ইসলাম সহ কোম্পানির উর্দ্বতন কর্মকর্তা গন। SHARES অর্থনীতি বিষয়: