ময়মনসিংহে পপুলার লাইফের উন্নয়ন সভা ও বীমা দাবির চেক হস্তান্তর

প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৪

অর্থনিউজ ডেস্ক :

ময়মনসিংহে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবসা উন্নয়ন সভা বুধবার (২৭ নভেম্বর) আসপাডা প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে ও অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপসিবথত ছিলেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী। সভায় সভাপতিত্ব করেন পপুলার লাইফের আল আমিন বীমা প্রকল্পের মহা ব্যবস্থাপক ও জেলা সমন্বয়কারী শাকিল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার, আল বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক সোলায়মান হোসেন সোহাগ, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ ও জামালপুর জেলা সমন্বয়কারী ফরিদ হোসেন, পপুলার ডিপিএস প্রকল্পের কিশোরগঞ্জ জেলা সমন্বয়কারী ও মহাব্যবস্থাপক (উন্নয়ন) হাফিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য,সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।