যমুনা ব্যাংকের কার্ড হোল্ডারের মৃত্যুদাবী এক দিনে পরিশোধ করল যমুনা লাইফ

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৩

নিজস্ব প্রতিনিধঃ যমুনা ব্যাংকের কার্ড হোল্ডারের মৃত্যুদাবী ৪.০৭.৫৯৮.০০ টাকার চেক এক দিনে পরিশোধ করল যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড মোঃ আনোয়ার আফজাল যমুনা ব্যাংক লিমিটেড এর একজন সক্রিয় কার্ড হোল্ডার ছিলেন। বিগত ২৫ জুলাই-২০২৩ তারিখে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Jamuna Bank ও Jamuna Life Insurance Company Limited এর মধ্যে Safety net insurance plan এর চুক্তি মোতাবেক যমুনা ব্যাংক কর্তৃক মৃত্যুর সনদ সহ মৃত্যু দাবী সংক্রান্ত সকল কাগজপত্র সহ নমিনীর আবেদন ২০ আগষ্ট ২০২৩ তারিখে দাখিল করেন।

কোম্পানির চুক্তি মোতাবেক ডেবিট কার্ড হোল্ডার মরহুম মোঃ আনোয়ার আফজাল এর নমিনীকে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড যমুনা ব্যাংক বরাবর মাত্র এক দিনের মধ্যেই ২১ আগষ্ট ২০২৩ রোজ সোমবার মৃত্যুদাবীর =৪,০৭,৫৯৮/- (চার লক্ষ সাত হাজার পাঁচশত আটানব্বই টাকা মাত্র) প্রদান করা হয়।