যমুনা লাইফ ইনশিওরেন্স যমুনা ব্যাংকের কার্ড হোল্ডারের মৃত্যুদাবীর চেক প্রদান করেছে

প্রকাশিত: ৬:৪৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ যমুনা ব্যাংক ও যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর মধ্যে Safety Net Insurance Plan নামে গ্রুপ বীমা চুক্তি সম্পাদিত হয়।

উক্ত গ্রুপ বীমার গ্রাহক যমুনা ব্যাংকের সক্রিয় কার্ড হোল্ডার ছিলেন মোঃ আনোয়ার হোসেন মোল্লা বিগত ১৬-১১-২০২৩ তারিখে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৪-১২-২০২৩ ব্যাংক কর্তৃক মৃত্যুর সনদ সহ মৃত্যুদাবীর সকল কাগজ পত্র যমুনা লাইফে দাখিল করেন। যমুনা ব্যাংকের সাথে কোম্পানির চুক্তি অনুযায়ী যমুনা ব্যাংককে ২১-১২-২০২৩ তারিখে মাত্র ৫ কার্যদিবসে =৯২,১৮৯/- (বিরানব্বই হাজার একশত উননব্বই) টাকা এবং গ্রাহকের নমিনী রাবেয়া আক্তার রেখাকে মৃত্যুদাবী বাবদ =৯২,১৮৯/- (বিরানব্বই হাজার একশত উননব্বই) সহ সর্বমোট ১,৮৪,৩৭৮/- (এক লক্ষ চুরাশি হাজার তিনশত আটাত্তর) টাকা যমুনা লাইফ প্রদান করেন।