নিজস্ব প্রতিনিধিঃ ৮ জুন ২০২৪ রোজ শনিবার চট্রগ্রামের বহদ্দারহাটে যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর "চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ে" চীফ মার্কেটিং অফিসার এস এম শামছুউদ্দীনকে অত্র কোম্পানির ভারপ্রাপ্ত সিইও হিসেবে নিয়োগ দেওয়ায় সকল কর্মকর্তাদের পক্ষ হতে সংবর্ধনা ও উন্নয়ন সবা অনুষ্ঠিত হয়।
ডিএমডি ও উন্নয়ন প্রশাসন লায়ন মোঃ শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইও (সিসি) এস এম শামছুউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসভিপি ও ইনচার্জ উন্নয়ন প্রশাসন মাহবুব-ই-খোদা পাশা।
আরও উপস্থিত ছিলেন হাটহাজারী সার্ভিস সেন্টারের ট্রেইনার ও ডিএমডি জাহিদ উদ্দিন বিপ্লব, বাকলিয়া সার্ভিস সেন্টারের ইনচার্জ ও এএমডি মোহাম্মদ সাইফুদ্দিন, মহরা সাংগঠনিক অফিসের ইনচার্জ ও এএমডি মোহাম্মদ আব্দুল হাই, ইপিজেড সার্ভিস সেন্টারের ইনচার্জ ও এএমডি মোহাম্মদ বিল্লাল হোসাইন (বেলাল), চট্টগ্রাম সিটি সার্ভিস সেন্টারের ইনচার্জ এইচ এম মিজানুর রহমান ফরাজী, বরিশাল বাজার সাংগঠনিক অফিসের ইনচার্জ ও এএমডি মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিএম (উন্নয়ন), ডিজিএম (উন্নয়ন), বিএম (উন্নয়ন), ইউএম (উন্নয়ন) ও এফএ (উন্নয়ন) সহ প্রায় শতাধিক কর্মকর্তাগণ।