বিশেষ প্রতিনিধি : রংপুরের গঙাচড়া উপজেলার গঞ্জিপুরে ভিন্ন জগৎ পার্কে সম্প্রতি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। অনুষ্ঠানে বীমা দাবির চেক প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় তিনি গ্রাহকদের মাঝে ১ কোটি ২০ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেন। প্রধান অতিথির বক্তব্যে কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ সঠিক সময়ে গ্রাহকের দাবি পরিশোধ করে। আমরা গ্রাহকের বাড়ি গিয়ে দাবির টাকা পৌঁছে দিয়ে আসি। এজন্য ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা বেড়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোম্পানির দিনাজপুর এরিয়া প্রধান এসভিপি খোরশেদ আলম, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন, বগুড়া এরিয়া প্রধান ভিপি মিজানুর রহমান শিপু ও রংপুরের জেনারেল ম্যানেজার বদিউজ্জামান। পরে প্রধান অতিথি সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।