রংপুরে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তিঃ বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬ রংপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম-এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন-এর কার্যনির্বাহী সদস্য জনাব বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব বি এম শওকত আলী। এছাড়া বিভিন্ন বিভাগ ও অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বীমা গ্রাহকদের হাতে দাবি নিষ্পত্তির চেক তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, দ্রুত ও স্বচ্ছ দাবি পরিশোধ প্রতিষ্ঠান ও গ্রাহকের মধ্যে আস্থার সম্পর্ককে আরও সুদৃঢ় করে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রযুক্তি নির্ভর সেবা সম্প্রসারণ, মাঠপর্যায়ে তদারকি জোরদার এবং দক্ষ জনবল গড়ে তোলার মাধ্যমে কোম্পানির ব্যবসা উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। তিনি সকল কর্মকর্তাকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় রংপুর অঞ্চলের সার্বিক ব্যবসা কার্যক্রম, প্রিমিয়াম আহরণ, দাবি নিষ্পত্তি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষে প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়।